ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধুর ৪৫ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে
[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।
এ উপলক্ষে শনিবার সকালে স্বাস্থ্য বিধি মেনে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খান, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, পৌর মেয়র নায়ার কবিরসহ জেলা আওয়ামীলীগও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক-সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
পরে স্থানীয় আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে দোয়া ও শোক সভা অনুষ্ঠিত হয়।
« নবীনগরের কৃতি সন্তান তুষার আবদুল্লাকে অনলাইন এ্যাক্টিভিস্ট ফোরামের পক্ষথেকে সংবর্ধনা প্রদান (Previous News)
(Next News) ১৫ আগস্ট:: বাঙালির সবচেয়ে বেদনার দিন আজ »



















