Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্যদিয়ে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেছেন ধর্মপ্রান মুসল্লিরা। আজ রবিবার সকাল ৮ টায় শহরের কাজীপাড়াস্থ ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন। পরে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

নামাজে ইমমতি ও দোয়া পরিচালনা করেন মাওলানা হাদীয়াতুল্লাহ নূর। এছাড়াও সদর হাসপাতাল মসজিদ ও টেংকের পাড় জামে মসজিদে সকাল ৮টায়, শেরপুর মসজিদে সোয়া ৮ টায়, ভাদুঘর শাহী মসজিদে ৯ টায়সহ বিভিন্ন ঈদগাহ মাঠে ও মসজিদে মসজিদে সকাল ৮ টা থেকে ৯ টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। পরে মহান আল্লাহর সন্তুষ্টি কামনায় কোরবানির পশু জবেহ করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares