ব্রাহ্মণবাড়িয়ায় দুই রোহিঙ্গা তরুণী আটক।কুতুপালং শরনার্থী ক্যাম্পে প্রেরন।।
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ায় শুকতারা (২০) ও হুসনে আরা (২০) নামে দুই রোহিঙ্গা তরুণী আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার সন্ধ্যায় পৌর এলাকার পৈরতলা বাস থেকে তাদের আটক করা হয়।
মঙ্গলবার সকালে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে যে তারা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে ঢাকায় যাচ্ছিল পাসপোর্ট করার জন্য।
আটককৃত রোহিঙ্গা শরনার্থীদ্বয়কে অদ্য ০৭/১১/২০১৭খ্রিঃ সকাল বেলা পুলিশ স্কটের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।
« ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্র খুন: মূল অভিযুক্ত সহ ২ জন গ্রেফতার (Previous News)



















