Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ছাদ থেকে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়া রেলষ্ট্রেশন আজ মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগ্রামী চিটাগাং মেইল ট্রেনের ছাদ  থেকে  ৭৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সে আখাউড়া উপজেলার নুরপুর গ্রামের মাহাতাব মিয়ার ছেলে সোহেল মিয়া (উজ্জল )

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ পরিদর্শক দেওয়ান মোহম্মদ জিল্লুর রহমান জানান, মঙ্গলবার ভোর চট্রগ্রাম থেকে ছেড়ে আসা চিটাগাং মেইল ট্রেনের ছাদ থেকে অভিনব কায়দায় রাখা ৭৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী উজ্জলকে আটক করি।তার স্বীকারোক্তি মোতাবেক অপর দুই মাদক ব্যবসায়ী  কাউছার ও আলামিন এবং  আটকৃত ব্যবসায়ীসহ তিনজনের বিরুদ্ধে আখাউড়া জি আরপি থানায় মাদক আইনে মামলা দায়ের করি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares