Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর লাশ উদ্ধার- স্বামী পলাতক

[Web-Dorado_Zoom]

suicideডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া পোয়া পুকুরের পশ্চিম পাড়ের একটি বাড়ি থেকে রিতা মনি (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১১ টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ ওই এলাকার মোস্তাকিম মিয়ার স্ত্রী।ঘটনার পর থেকেই তার স্বামী পলাতক রয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান গন মাধ্যমকে জানান, ‘রাতে ওই গৃহবধূ ঘরের বৈদ্যুতিক পাখার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares