Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় কেমিস্টস্ এন্ড ড্রাগিস্ট সমিতির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার বার্ষিক সাধারণ সভা ও কেমিস্টস্ প্রতিনিধি সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার দুপুরে শহরের সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মনবাড়িয়া পৌর সভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি নায়ার কবীর।
সম্মেলণের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।
জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মোঃ জহিরুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মনবাড়িয়ার সিভিল সার্জন ডা.মো.শাহ আলম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের ব্রাহ্মনবাড়িয়া জেলা শাখার সভাপতি ডা.মো আবু সাঈদ, ব্রাহ্মনবাড়িয়া জেলা ঔষধ তত্ত্বাবধায়ক মো বাদল সিকদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্ট সমিতির কেন্দ্রীয় পরিষদের সহ সভাপতি মো দ্বীন আলী, পরিচালক আনোয়ার হোসেন মৃধা, মো রেজাউল করিম, মো খলিলুর রহমান, এস,এম, কবির উদ্দিন বাবলু, মোহাম্মদ আলী, নাসির উদ্দিন আহমেদ প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ায় জেলা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্ট সমিতির কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবু কাউছার।
সভায় বক্তারা জনগনের সেবার মান নিশ্চিত করার আহবান জানিয়ে সমিতির স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares