Main Menu

ব্রাহ্মণবাড়িয়াস্থ নাসিরনগর উপজেরা সমিতির পরিচিতি ও ১ম সাধারণ সভা অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়াস্থ নাসিরনগর উপজেরা সমিতির ২০১৭-১৮ইং সনের কার্যকরী ও উপদেষ্টা পরিষদের উদ্যোগে এক পরিচিতি ও ১ম সাধারণ সভা ব্রাহ্মণবাড়িয়ায় গত বৃহস্পতিবার রাত ৮.৩০ ঘটিকায় অনুষ্টিত হয়। সভায় সমিতির সভাপতি ডাঃ মেজবাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রতিষ্টাতা সাধারন সম্পাদক এডঃ অালী আজম চৌধুরী ও বর্তমান সাধারন সম্পাদক মোঃ জসীম উদ্দিনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা ও গণপ্রজাতন্ত্রী বালাংদেশ সরকারের মাননীয় মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী আলহাজ্ব এডঃ ছায়েদুল হক এমপি,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল আলম এম.এস.সি,সমিতির উপদেষ্টা সাবেক অধ্যক্ষ প্রফেসর নজির উদ্দিন আহমেদ সহ মোঃ আমিনুল ইসলাম,মোঃ খলিলুর রহমান,এডঃ শামসুল হক লিটন,বাবু অরুণজ্যোতি সরকার,এডঃ জামাল উদ্দিন চৌধুরী ইকবাল,এডঃ মুজিবুর রহমান,শাহ মোঃ ইকবাল,মাওলানা মাহমুদুল হাসান, আলমগীর তালুকদার,রাশেদ চৌধুরী,এডঃ আবুল কাসেম,রমজান মিয়া,মাইদুল ইসলাম পাঠান, স্বপন কুমার দেবনাথ,সমীর দেব,এডঃ মোশারফ,মুচু মিয়া,এডঃ হাদি প্রমুখ।
সভার শুরুতে মাননীয় মন্ত্রী মহোদয়কে সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন- ব্রাহ্মণাড়িয়ায় নাসিরনগরের সর্বস্তরের মানুষকে একটা সেতুবন্ধনে আনতে যারা কঠোর পরিশ্রম করে ব্রাহ্মণবাড়িয়াস্থ নাসিরনগর উপজেলা সমিতি গঠন করেছেন আমি সেইসকল উদ্যোক্তাদের কে আন্তরিক অভিনন্দন জনাচ্ছি এবং আমি এই সমিতির উওরোওর সমৃদ্ধি কামনা করছি।পরিশেষে তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে সমিতির সকল প্রকার কর্মকান্ডে সর্বাত্নক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares