Main Menu

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র জমা

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন পেয়ে সাবেক এমপি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়জুর রহমান বাদল গতকাল বৃহসপতিবার(৩০/১১)নবীনগর সহকারি রিটানিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম এর কাছে মনোনয়ন পত্র জমা দেন।

অন্য দলের যারা মনোনয়ন পত্র জমা দিয়েছেন তারা হলেন,বাংলাদেশ সুপ্রিম পার্টির
মোঃ জামাল সরকার, জাতীয় পার্টির মোঃ মোবারক হোসেন দুলু , একেএম মমিনুল হক সাঈদ সতন্ত্র (আওয়ামীলীগ),মোহাম্মদ আক্তার হোসেন সাঈদ জাসদ, মোঃ জমসেদ সরকার জাকের পার্টি, মোস্তাক সতন্ত্র, মাওলানা মেহেদী হাসান ইসলামী ঐক্যজোট ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রির্টানিং অফিসার তানভীর ফরহাদ শামিম মনোনয়ন পত্র জমার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, ব্যারিষ্টার নজরুল ইসলাম নবী( স্বতন্ত্র), সৈয়দ জাফরুল কুদ্দুস (তরিকত ফেডারেশন)।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares