ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবীদের পদযাত্রা

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় মার্চ ফর জাস্টিস পদযাত্রা কর্মসূচী পালন করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
বৃহস্পতিবার (৩১ জুলাই) আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা বের করে কাউতলী মোড় প্রদক্ষিণ শেষে সমিতির কার্যালয়ের সামনে এসে সভা করে।
জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রুমার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আইজীবী সমিতির সভাপতি মো. কামরুজ্জামান মামুন, জাতীয়তাবাদী আইজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট সফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা অভিযোগ করেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার গত ১৭ বছর বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করে আমাদের আইনজীবী ফোরামের সদস্যদের অত্যাচার নির্যাতন চালায়। যেখানে স্বৈরাচারের দোসররা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ফরমায়েসি রায় দিয়েছিল অবিলম্বে তাদের অপসারণ দাবি করেন বক্তারা।



















