বিজয়নগরে ৩ শতাধিক বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
[Web-Dorado_Zoom]
বিজয়নগর সংবাদদাতা ঃবিজয়নগরে ৩ শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।আজ বৃহষ্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ, ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও আল মামুনের পরিচালনায় এতে ভার্চুয়ালী প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলী,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা,মো,মাসুম, ওসি মির্জা মোহাম্মদ হাসান, বীর মুক্তিযোদ্ধা দবীর উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটন,সাধারণ সম্পাদক মো,জিয়াদুল হক বাবু,মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল প্রমুখ।« বিজয়নগরে বিজয় দিবস পালিত (Previous News)
(Next News) ব্রাহ্মণবাড়িয়ায় গণঅধিকার পরিষদের মহান বিজয় দিবস উদযাপন »



















