Main Menu

বিজয়নগরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত দুই

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজি চালিত অটোরিক্সা-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ইকরাম (২৬) নিহত হয়েছেন। সংঘর্ষে আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা ডাকবাংলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকরাম বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামের সিরু মিয়ার ছেলে।

হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, শুক্রবার রাতে ঢাকা সিলেট মহাসড়কের চান্দুরা ডাকবাংলো এলাকায় আমতলী বাজার থেকে আসা মোটরসাইকেলটির সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষ হয় । এ ঘটনায় ইকরামসহ আরও দুইজন আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় ইকরামকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় ইকরামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করেন। পরে ঢাকা নেওয়ার পথে ইকরাম মৃত্যু হয়। আহত অন্য দুইজন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপালে চিকিৎসাধীন রয়েছেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares