Main Menu

বিজয়নগরে ব্যাংক কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মী সহ ১৩ জন করোনায় আক্রান্ত ।

[Web-Dorado_Zoom]
মো,জিয়াদুল হক বাবু। বিজয়নগরে আজ বুধবার(১লা জুলাই)  নতুন করে ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৪ জন সোনালী ব্যাংকের স্টাফ এবং ২ জন চান্দুরা স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মী এফ,ডব্লিউ, সি সহ উপজেলার বিভিন্ন স্থানের মোট ১৩ জন রোগী করোনায় আক্রান্ত হয়েছে।
উপজেলা বিজয়নগর হাসপাতালের টি,এইচ,ও ডা আশরাফুল আলম স্বপন বলেন,  আজ বুধবার রাতে  ঢাকা থেকে আসা রিপোর্ট এ উপজেলায় নতুন করে সর্বোচ্চ  ১৩ জন  করোনায় আক্রান্ত  হয়েছে এবং আক্রান্তদের করোনা ইউনিটে আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে। এ নিয়ে উপজেলায় আগের ২৩ জন সহ মোট ৩৬ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে এর মধ্যে ১৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares