Main Menu

বিজয়নগরে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

[Web-Dorado_Zoom]

মো: জিয়াদুল হক বাবু:: বিজয়নগরের সিংগারবিল বাজার থেকে জজ মিয়া (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ । সে উপজেলার উতারিয়া পাড়ার গিয়াস উদ্দিনের ছেলে ।

পুলিশ জানায় ,বাজারের লোকদের থেকে খবর পেয়ে আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে সিংগারবিল বাজারের ব্যবসায়ী জজ মিয়ার মালিকানাধিন দোকান (১টু ৯৯ দোকান) থেকে ঝুলন্ত অবস্থায় নিহতের লাশ উদ্ধার করা হয় ।

এব্যপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আতিকুর রহমান বলেন , লোক জন থেকে খবর পেয়ে আজ মঙ্গলবার সকালে উপজেলার সিংগারবিল বাজারের ১টু ৯৯ নামের দোকান থেকে দোকানের মালিক জজ মিয়ার অর্ধ গলিত লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে এবং রিপোর্ট আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares