Main Menu

বিজয়নগরে নৌকাকে ধাক্কা দেয়া সেই বালুর নৌকার চালকসহ আটক ৩

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার লইসকা বিলে যাত্রীবোঝাই ট্রলারডুবির ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় বিজয়নগর উপজেলার চরইসলামপুর থেকে তাদের আটক করে স্থানীয় জনতা। তারা হলেন, জেলার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের ষোলাবাড়ি এলাকার আবজল মিয়ার ছেলে জামির মিয়া (৩৫), কাশেম মিয়ার ছেলে মো. খোকন (২২) ও মৃত আব্দুল করিমের ছেলে মো. রাসেল (১৮)। এদের মধ্যে জামির বালুবোঝাই ট্রলারের চালক। বাকি দুজন তার সহযোগী।

এর আগে, বিকেল সোয়া পাঁচটার দিকে লইসকা বিলে একটি যাত্রীবোঝাই ট্রলারের সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি বালুবোঝাই ট্রলারের সংঘর্ষ হয়। এতে শতাধিক যাত্রীবোঝাই ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় রাত সাড়ে ১১টা পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ ৪০ জনের অধিক যাত্রী।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা জানান, ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বালুবোঝাই ট্রলারের চালকসহ তিনজনকে আটক করা হয়। তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares