Main Menu

বিজয়নগরে কিশোরীর লাশ উদ্ধার

[Web-Dorado_Zoom]

বিজয়নগর সংবাদদাতা ::বিজয়নগরে ধান ক্ষেত থেকে মুন্নি বেগম (১৫) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার মেরাশানি গ্রামের হোসেন মিয়ার মেয়ে। পুলিশ জানায়, আজ বুধবার দুপুরে সিংগারবিল ইউনিয়নের কাঞ্চন পুরে ধান ক্ষেতে কিশোরীর লাশ দেখতে পেয়ে লোকজন পুলিশকে খবর দিলে বিজয়নগর থানা পুলিশ ৩ টার দিকে ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার করে।

এব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোহাম্মদ হাসান বলেন,খবর পেয়ে ধান ক্ষেত থেকে কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালে প্রেরণ করা হবে। তবে কিশোরীর শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি এবং ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares