Main Menu

বিজয়নগরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

[Web-Dorado_Zoom]

mrito_deho_uddharডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অজ্ঞাত পরিচয়ের (৩৫) এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিঙ্গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তফা কামাল পাশা বলেন, সকালে স্থানীয় এলাকাবাসী বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিঙ্গা এলাকার একটি খালের পাশে অজ্ঞাত ওই যুবকের গলা কাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares