Main Menu

বিজিবি’র অভিযান অব্যাহত- মাদক উদ্ধার

[Web-Dorado_Zoom]

bgb25516অদ্য ২৫ মে ২০১৬ তারিখ বিকাল সাড়ে ৫টায় আজমপুর সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ বাহার উদ্দিন এর নেতৃত্বে আখাউড়া উপজেলার সীমান্তবর্তী কাশিনগর এলাকায় অভিযান পরিচালনা করে ৫৬ বোতল হুইস্কি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী এলাকা হতে সকাল সাড়ে ৭টায় ২৫ বোতল হুইস্কি জব্দ করে সিংগারবিল সীমান্ত ফাঁড়ীর অপর একটি টহল দল।

অপরদিকে কসবা সীমান্ত ফাঁড়ীর পৃথক একটি অভিযানে কসবা রেলওয়ে ষ্টেশন এলাকা হতে ০৫ বোতল স্কফ এবং ০২ বোতল ফেনসিডিল আটক করা হয়েছে। আটককৃত এসব মাদকের আনুমানিক মূল্য এক লক্ষ চব্বিশ হাজার তিনশত টাকা। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

এ ব্যাপারে ১২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শেখ ফরহাদুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি মাদক আটকের সত্যতা নিশ্চিত করেছেন। প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares