Main Menu

বিজয়নগরে সাজাপ্রাপ্ত আসামী আটক

[Web-Dorado_Zoom]

জিয়াদুল হক : .ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মুরাদ মিয়া (৩৪) কে আটক করেছে বিজয়নগর থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার এএসআই সৈয়দ নাছির উদ্দিন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়ত রোববার রাত ২টায় উপজেলার সিংগারবিল ইউপির খিরাতলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে । আটককৃত আসামী মুরাদ মিয়া সিংগারবিল ইউপির খিরাতলা গ্রামের মস্তু মিয়ার ছেলে।

এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান সততা নিশ্চিত করে বিজয়নগর নিউজকে জানান, আটককৃত আসামী নরসিংদী-২০(০৭)০৯সেসন-৩০৩/০৯ এর ৩ বছরের সাজা প্রাপ্ত আসামী। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares