Main Menu

বিজয়নগরে সাংবাদিক পরিচয়ে সিএনজি স্ট্যান্ডে চাঁদা দাবি, গ্রেফতার যুবক

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে মোস্তফা মোহাম্মদ সজল (৩১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৮ মার্চ) রাতে উপজেলার সিঙ্গারবিল থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার (৯ মার্চ) দুপুরে তাকে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে পাঠানো হয়।

গ্রেফতার মোস্তফা মোহাম্মদ সজল জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা শরীফ গ্রামের প্রয়াত মো. ইসমাঈল হোসেনের ছেলে। তবে মোস্তফা সজল পরিবার নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মধ্যপাড়ায় বসবাস করেন।

পুলিশ ও সিএনজি চালিত অটোরিকশা চালকরা জানান, পরিচালনা কমিটির মাধ্যমে সিঙ্গারবিল বাজার সিএনজি স্ট্যান্ড পরিচালিত হয়। দুই-তিনদিন যাবত টেলিভিশন সাংবাদিক পরিচয়ে অবান্তর কিছু অনিয়মের অভিযোগ তুলে টাকা দাবি করে আসছে মোস্তফা মোহাম্মদ সজল নামে ওই যুবক। এ সময় তিনি ১০ হাজার টাকা চাঁদা দাবি করলে চালকরা অস্বীকৃতি জানায়। এতে ক্ষুব্ধ হয়ে সজল সংবাদ প্রকাশের হুমকি দেয়। পরে শনিবার দুপুরে মোটরসাইকেলযোগে এসে তিনি আবার চাঁদার টাকা দাবি করেন। একপর্যায়ে তিনি কোন টিভিতে কাজ করেন জানতে চাওয়া হয়। এ সময় সজল অংসলগ্ন কথা বললে, তাকে আটকে রাখা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রওশন আলী জানান, এ ঘটনায় সিঙ্গারবিল বাজার সিএনজি স্ট্যান্ড পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে সজলকে গ্রেপ্তার দেখানো হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares