Main Menu

বিজয়নগরে পিকআপ ভ্যান চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

[Web-Dorado_Zoom]

মো: জিয়াদুল হক বাবু : বিজয়নগরে পিকআপ ভ্যানের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তি ইউনিয়নের বুধন্তি বাসষ্টেন্ড এর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী কাজী রেদোয়ান (২৫)।

সে উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর দক্ষিন কাজী বাড়ির কাজী সামসু মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিখাতা হাইওয়ে থানার ওসি মো: জাহাঙ্গীর আলম জানান, আজ বুধবার দুপুর ২ টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের বুধন্তি নামক স্থানে ব্রাহ্মণবাড়িয়া গামী মোটরসাইকেলের সাথে মাধবপুর গামী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে মোটর সাইকেল আরোহী রেদুয়ান মিয়া গুরুতর আহত হয় ।আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে ও চালক পলাতক রয়েছে।আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares