Main Menu

বিজয়নগরে ট্রাক্টরের চাপায় প্রতিবন্ধী কিশোর নিহত

[Web-Dorado_Zoom]

বিজয়নগরে মাটিবাহী ট্রাক্টরের চাপায় মাহি আহমেদ (১৪) নামের এক প্রতিবন্ধী কিশোর নিহত হয়েছে৷

শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ৯টার দিকে চান্দুরা-আখাউড়া সড়কের কালিবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মাহি আহমেদ উপজেলার ইছাপুরা ইউনিয়নের তুলাতলা গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

হাসপাতালের সূত্রে ও নিহতের পরিবার জানান, আজকে সকালে মাহি কালিবাজারে রাস্তা দিয়ে হেটে বাড়ির দিকে যাচ্ছিল। এসময় চম্পকনগর থেকে ছেড়ে একটি মাটিবাহী ট্রাক্টর মাহিকে পেছন থেকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা মাহিকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাহি মারা যায়৷ পরে নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়।

এব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় এক প্রতিবন্ধী কিশোর মারা গেছে। যেহেতু কিশোরের পরিবারের কোন অভিযোগ নেই এবং কিশোরটি প্রতিবন্ধী সেজন্য মানবিক দৃষ্টিকোণ থেকে মাহির লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করেছি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares