Main Menu

বিএনপির জন্মই হত্যা ও বন্দুকের নলের মাধ্যমে-কসবায় আইনমন্ত্রী

[Web-Dorado_Zoom]

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন; বিএনপি যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনিই ক্ষমতায় এসেছিলেন হত্যাযজ্ঞ ও বন্দুকের নলের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত সত্য কথা। বর্তমান সরকার জনগনের সরকার এবং জনগনের ভোটেই ক্ষমতায় এসেছে।

তিনি শনিবার ব্রাহ্মনবাড়িয়ার কসবায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সাংবাদিকদের এক প্রশ্নে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় গনতান্ত্রিক আন্দোলন করে জনগনের মন জয় করেছেন এবং জনগনের পাশে থেকেছেন। তাই বর্তমান সরকারকে জনগন ভালবাসে।

বর্ধিত সভায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপির সভাপতিত্বে অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার জীবন,উপজেলা আওয়ামী লীগ যুগ্ন আহ্বায়ক এমজি হাক্কানী, কাজী মো;আজহারুল ইসলাম ও রুহুল আমিন ভূঁইয়া বকুল, কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল সহ আওয়ামী লীগের অংগসংগঠনের নেতৃবৃন্দ।

সভায় আগামী ৬ মার্চ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষনা করা হয়্ এবং উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার জীবনকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট সম্মেলন কমিটি গঠন করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares