Main Menu

বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশায় দ্বারে দ্বারে জিদনী ও তার পরিবার

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়ন পরিষদের সদস্য ও যুবলীগ নেতা শওকত হোসেন জসিম হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার মেয়ে জিদনী আক্তার। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে জিদনী বলেন, বিএনপি নেতা জাকির হোসেন ও আওয়ামী লীগে অনুপ্রবেশকারী মোশারফ হোসেন মোর্শেদের নেতৃত্বে তাদের গুণ্ডাবাহিনী বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গত ৫ জুলাই শওকত হোসেন জসিমকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় মামলা দায়েরের দুই মাস পেরিয়ে গেলেও মূল আসামি জাকির ও মোর্শেদকে ধরতে পারেনি পুলিশ।

তিনি আরও বলেন, খুনিরা আমাদের আরও ক্ষতিগ্রস্ত করার জন্য মামলার বাদী আমার চাচা আলাউদ্দিন, আমার দাদা শফিকুল ইসলাম এবং আমার আত্মীয় জাফরুল হোসেনের বিরুদ্ধে মিথ্যা মানবপাচার মামলা দিয়ে হয়রানি করছে। এ সময় মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন জিদনী আক্তার।

সংবাদ সম্মেলনে নিহত শওকত হোসেন জসিমের মা নাজমা বেগম, স্ত্রী শিউলি আক্তার, ছেলে বায়েজিদ ও মামলার বাদী শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares