Main Menu

বাঞ্ছারামপুরে অভাবের তাড়নায় সন্তানকে বিষ খাইয়ে হত্যা:: অত:পর মায়ের আত্মহত্যা

[Web-Dorado_Zoom]
200543poison_killডেস্ক ২৪::  ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিজ সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর মা আত্মহত্যা করেছেন। গত শনিবার রাত ৮টার দিকে উপজেলার আকানগর গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলো ওই গ্রামের মোঃ ইউছুফ মিয়ার স্ত্রী শাহিনুর আক্তার (৩০) এবং তার দেড় বছরের শিশুকন্যা জান্নাত আরা।

 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার আকানগর গ্রামের হাসেম মিয়ার ছেলে শ্রমিক মোঃ ইউছুফ মিয়ার সঙ্গে একই উপজেলার পাহাড়িয়াকান্দি গ্রামের মোহাম্মদ আলীর মেয়ের তিন বছর আগে বিয়ে হয়। তাদের মেয়ে জান্নাতের জন্ম হয় বছর দেড়েক আগে। শনিবার রাতে শাহিনুর প্রথমে মেয়ে জান্নাতকে ভাতের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ায়। পরে শাহিনুর নিজে বিষ খেয়ে ঘরের ভেতর লুটিয়ে পড়ে । পরে তাদেরকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক দুজনকে মৃত ঘোষণা করেন। প্রতিবেশীরা জানায়, অন্যের জমিতে শ্রমিকের কাজ করে ইউছুফ মিয়া। অভাব অনটনের মাঝে কোনরকমে তাদের সংসার চলতো।

 

বাঞ্ছারামপুর থানার ওসি অংশু কুমার দেব বলেন, অভাবের তাড়নায় স্বামীর সঙ্গে অভিমান করে মেয়েকে বিষ খাইয়ে নিজে আত্মহত্যা করেছে শাহিনুর আক্তার।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares