Main Menu

বাঞ্ছারামপুরের বাসিন্দা এসআই মনিরুল আপত্তিকর অবস্থায় হাতে নাতে আটক :: অত:পর বিয়ে

[Web-Dorado_Zoom]

siডেস্ক ২৪:: চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুল হককে এক বিধবার সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতে নাতে আটক করেছে এলাকাবাসী। পরবর্তীতে কাজী ডেকে তিন লাখ টাকা কাবিনে তাদের বিয়ে দেয় হয়।

আটক মনিরুল হক বাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বাসিন্দা মজিদ সরকারের ছেলে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, রোববার ভোরে নীলকমল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের এক বিধবার সঙ্গে এসআই মনিরুল হককে আপত্তিকর অবস্থায় আটক করে গণধোলাই দেয় এলাকাবাসী। পরে কাজী ডেকে তিন লাখ টাকা কাবিনে তাদের বিয়ে দেয় হয়। এই নিয়ে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

৪নং নীলকমল ইউপি চেয়ারম্যান মো. সালাউদ্দিন সরদার জানান, নীলকমল পুলিশ ফাঁড়ির এসআই’র বিষয়টি এলাকাবাসীর কাছ থেকে জেনেছি। তাদের উভয়ের সম্মতিতে বিয়ের ব্যবস্থা করে এলাকাবাসী।

বিয়ে পড়ানো সম্পর্কে জানতে চাইলে নীলকমল ইউনিয়নের কাজী মাও. মো. ইউসুফের সহকারী ও স্থানীয় এমজেএস উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাও. মো. নজরুল ইসলাম  জানান, স্থানীয়রা মনিরুলকে ওই বিধবার ঘরে আটক করে আমাকে ডেকে নিয়ে তাদের বিয়ে পড়ানোর জন্য বলেছেন। উপস্থিত গণ্যমান্যদের সাক্ষীর ভিত্তিতে আমি তাদের বিয়ে পড়িয়ে দেয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares