Main Menu

ফের আখাউড়ার নয়াদিলে ট্রেনে কাটা পড়ে একজন নিহত

[Web-Dorado_Zoom]

dead in train

ফের ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার নয়াদিল এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যাক্তি নিহত হয়েছেন। তার বয়স অানুমানিক ৬৫ বছর । বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার জানান, সকালে স্থানীয়রা নয়াদিল এলাকায় রেললাইনের পাশে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ দেখতে পেয়ে আখাউড়া রেলওয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ধারণা করা হচ্ছে সকালে কোনো একটি ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। তবে ওই বৃদ্ধ ঠিক কোন ট্রেনের নিচে কাটা পড়েছেন সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে একই স্থানে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৪২) অপর এক ব্যক্তির মৃত্যু হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares