Main Menu

প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জেলা ছাত্রলীগ

[Web-Dorado_Zoom]

DSCN2056ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে গতকাল বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, বিদায়ী সভাপতি সৈয়দ মিজানুর রেজা ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, মোঃ আরজু, মনজরুল আলম সহ নব-নির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ’র নেতৃত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আনিছুর রহমান রনি, অশেষ রায়, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম আপন, মোমেন মিয়া, সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন রুবেল, সুজন দত্ত, দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম, সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শোভন, সাধারণ সম্পাদক শ্রাবন, শহর ছাত্রলীগের আহবায়ক মিকাইল হোসেন হিমেল প্রমুখ।

পরে ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রেসক্লাবের সদ্যদের মিষ্টি মুখ করিয়ে ছাত্রলীগের গঠনমূলক কাজে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares