প্রবীণ সাংবাদিক মোঃ মুসা স্যার এর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির গভীর শোক প্রকাশ।
শহরের দক্ষিণ মৌড়াইল নিবাসী ভাষা সৈনিক, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি, নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক, প্রবীণ সাংবাদিক, গবেষক, লেখক, সমালোচক, প্রবন্ধকারক ও সাদা মনের মানুষ মোঃ মুসা স্যার এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা (কচি) এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভিপি মোঃ জহিরুল হক খোকন (জহির)।
একযুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ, মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ জহিরুল ইসলাম চৌধুরী লিটন স্বাক্ষরিত এক শোক বার্তায় জেলা বিএনপির নেতৃবৃন্দ এই শোক প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি



















