Main Menu

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার পেলেন  নবীনগরের মুক্তিযোদ্ধা ও নরসুন্দররা

[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধিঃ মহামারী করোনা ভাইরাসের কারণে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার অস্বচ্ছল ২০জন মুক্তিযোদ্ধা ও ৩০ জন কর্মহীন নরসুন্দরদের (সেলুন দোকানের কর্মচারী) মাঝে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত মানবিক সহায়তা কর্মসূচি এর আওতায় প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি চাল, দেড় কেজি ছোলা বুট, ১ কেজি তৈল, ১ কেজি মুড়ি, আদা, খেজুর বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (২২/৪) দুপুরে এই উপহার বিতরণ উদ্বোধন করেন ইউএনও মোহাম্মদ মাসুম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, পৌর মেয়র এড. শিব শংকর দাস, ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন সাদেক সহ উপজেলা আওয়ামীলীগের আরো অনেকে।
সামাজিক ও শারীরিক দুরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মানবিক উপহার সকলের মাঝে বিতরণ করা হয়।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares