Main Menu

প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সামগ্রী উপহার পেল প্রতিবন্ধীরা

[Web-Dorado_Zoom]

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া খাদ্য সামগ্রী উপহার হিসেবে পেল ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বিভিন্ন ইউনিয়নের প্রতিবন্ধীরা।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলা প্রাশাসন ও উপজেলা ছাত্রলীগের সহযোগীতায় আশুগঞ্জের বিভিন্ন ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজিমুল হায়দার ২২ প্রতিবন্ধীর মাঝে এই খাদ্য সামগ্রী তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তানভীর আজহার, ছাত্রলীগ নেতা জাহিদ মাধুর প্রমূখ।

খাদ্য সামগ্রীর মাঝে ছিল, চাল দশ কেজি, পিয়াজ এক কেজি, তেল এক কেজি, ডাল এক কেজি, আলু এক কেজি ও সাবান একটি। এই সহযোগীতা পেয়ে প্রতিবন্ধীরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজিমুল হায়দার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া খাদ্য সামগ্রী আশুগঞ্জের বিভিন্ন ইউনিয়নে প্রতিবন্ধীদের বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেয়া হয়েছে। এতে সহযোগীতা করেছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares