Main Menu

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে  কসবায়  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

[Web-Dorado_Zoom]
কসবা  প্রতিনিধি।। রাজশাহীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ।
সোমবার ( ২২ মে) বিকেলে কসবা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বর থেকে  একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরশহরের স্বাধীনতা চত্বর  এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  রাশেদুল কাওসার ভুইয়া জীবনের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় হুমকিদাতা বিএনপি নেতা আবু সাইদকে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান তারা।
এ সময় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন, পৌরমেয়র এম জি হাক্কানী,  উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারন সম্পাদক  কাজী আজহারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মনির হোসেন,  জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান  এম এ আজিজ, উপজেলা ছাত্রলীগ যুগ্ন আহবায়ক কাজী মানিক, পৌর আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রুস্তম খাঁ, বিনাউটি ইউপি চেয়ারম্যান  বেদন খান, বাদৈর ইউপি  চেয়ারম্যান শিপন আহমেদসহ অন্যরা। বিক্ষোভ মিছিল ও সমাবেশে  উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ, , যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ- সংগঠনের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares