Main Menu

পৌর নির্বাচনের হালচাল :: সংরক্ষিত মহিলা আসন চারে আগ্রহী সালমা ও খাদিজা

[Web-Dorado_Zoom]

আগামী ২০ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে শহর জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ভোটের প্রচারণা চালাচ্ছেন। চষে বেড়াচ্ছেন পুরো ওয়ার্ড। পৌরসভার সংরক্ষিত মহিলা আসন ৪ এ কাউন্সিলর পদে লড়ছেন চার জন।

১। সালমা বেগম (মৌমাছি)
২। খাদিজা বেগম (আঙ্গুর)
৩।নিলুফা ইয়াছমিন
৪।মাহমুদা রহমান

ব্রাহ্মণবাড়িয়াটোয়েন্টিফোরডটকম বৃহস্পতিবার এ বিষয়ে অনুসন্ধান করেছে । অনুসন্ধানে দেখা গেছে সালমা বেগম (মৌমাছি) ও খাদিজা বেগম (আঙ্গুর) সচেষ্ট ও আগ্রহী। প্রচারনার ক্ষেত্রে তারা সব দিকে নজর রাখছেন। প্রতীদ্বন্ধী প্রাথীর থেকে এগিয়ে থাকতে চালাচ্ছেন ব্যাপক প্রচারণা। এলাকার উন্নয়ন করতে আগ্রহী তারা। ২০ মার্চ ভোটের ব্যালটে কে এগিয়ে জনগণের রায়ে মনোনিত হন সেটাই এখন দেখার বিষয়।

salma
সালমা বেগম :: পৌরসভাকে একটি সেবা মূলক প্রতিষ্ঠান উল্লেখ করে নির্বাচনী ইশতেহারে তিনি রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসাসহ যাবতীয় উন্নয়নের পরিকল্পনার কথা বলেছেন। জনগণকে সাথে নিয়ে নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে তিনি কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নারী ও শিশুদের অধিকারকে গুরুত্ব দিয়ে তিনি দরিদ্র ও অসহায় মানুষের অধিকার রক্ষা ও সমাজের উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকার প্রতিশ্রুতি দেন। নির্বাচনে মৌমাছি প্রতীকে বিজয়ী হওয়ার ‌ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।

khadija

খাদিজা বেগম :: ভাদুঘর গ্রামে অনেক সম্প্রদায়ের লোকজন রয়েছে। নির্বাচিত হলে এ জনগোষ্ঠির উন্নয়নে গ্যাস সংযোগ, রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষার উন্নয়ন,মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পিতা শহীদ মোঃ খলিলুর রহমানের আদর্শের কারণে ছেলেবেলায় বঙ্গবন্ধু, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেক জ্ঞানী ব্যক্তির সাথে তার দেখা করার সুযোগ হয়। সে থেকেই তার জনসেবার মনোবাসনা প্রকাশ পায়।

অন্য প্রার্থীদের সাথে যোগাযোগ করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি। আমাদের চেষ্টা অব্যাহত আছে। পরবর্তীতে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares