Main Menu

পৌরসভার রিএসএসম্যান্ট কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করতে সকলে একযোগে কাজ করতে হবে –পৌর মেয়র নায়ার কবির

[Web-Dorado_Zoom]

mayor_22916বৃহস্পতিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র কার্যালয়ে পৌরসভার রিএসএসম্যান্ট কার্যক্রম পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নায়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, সচিব মোঃ ফারুক, হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, কর নির্ধারক এস এম আলম প্রমুখ।

সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবির বলেন, পৌরসভার রিএসএসম্যান্ট কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করে পৌর নাগরিকদের সেবার মান বৃদ্ধি করতে সকলে একযোগে কাজ করতে হবে। রিএসএসম্যান্ট কার্যক্রমে কোন অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না। যারা অনিয়মের সাথে যুক্ত হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমি চাই সৎ ও নিষ্ঠার সাথে পৌর কার্যক্রম চালিয়ে যেতে। আমি আশা করব আপনারা আমাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন।প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares