Main Menu

পৌরসভার উন্নয়ন কর্মকান্ডে সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন — পৌর মেয়র নায়ার কবির

[Web-Dorado_Zoom]

গত ৩০ জানুয়ারী, বুধবার পূর্বপাইকপাড়ার বান্নিঘাট সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির। এ সময় উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড পৌর কাউন্সিলর আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা হায়দার মাহতাব, হোসেন আহমেদ, মাসুদ রানা, অজিত সাহা, বাবুল মিয়া, ফারুক মিয়া, বিজন সাহা প্রমুখ। উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন আলহাজ্ব হযরত মাওলানা সোলায়মান।

উদ্বোধনকালে পৌর মেয়র নায়ার কবির বলেন, পৌর সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব পৌর নাগরিকদের। পৌর এলাকায় চলমান উন্নয়ন কর্মকান্ডে সকলে সার্বিক সহযোগিতা করতে হবে। পর্যায়ক্রমে সকল রাস্তাঘাট, ড্রেন মেরামত ও সংস্কার করা হবে। এ সময় তিনি বলেন, পৌরসভার ড্রেনে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। এই শহর আমার আপনার সকলের। তাই এই শহরের পরিচ্ছন্নতা রক্ষায় আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে। এ ব্যাপারে তিনি জনসচেতনতা সৃষ্টির জন্য সকলের প্রতি আহবান জানান।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares