
উদ্বোধনকালে পৌর মেয়র নায়ার কবির বলেন, পৌর সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব পৌর নাগরিকদের। পৌর এলাকায় চলমান উন্নয়ন কর্মকান্ডে সকলে সার্বিক সহযোগিতা করতে হবে। পর্যায়ক্রমে সকল রাস্তাঘাট, ড্রেন মেরামত ও সংস্কার করা হবে। এ সময় তিনি বলেন, পৌরসভার ড্রেনে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। এই শহর আমার আপনার সকলের। তাই এই শহরের পরিচ্ছন্নতা রক্ষায় আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে। এ ব্যাপারে তিনি জনসচেতনতা সৃষ্টির জন্য সকলের প্রতি আহবান জানান।