Main Menu

পৌরসভার উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিতে পরিষদের সকলের আন্তরিকতার প্রয়োজন -পৌর মেয়র নায়ার কবীর

[Web-Dorado_Zoom]

mayor281116গতকাল ব্রাহ্মণবাড়িয়া পৌর পরিষদের মাসিক সভা পৌরসভার মাহবুবুল হুদা সভাকক্ষে পৌর মেয়র নায়ার কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। পৌর সচিব সৈয়দ আবুজর গিফরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বাবুল, হালিমা আক্তার কাজল, সালমা বেগম, মাহমুদা রহমান, পৌর কাউন্সিলর মোঃ আবুল বাশার, মোঃ খবির উদ্দিন, আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, মোঃ কাউছার, ওমর ফারুক জীবন, মোঃ ফেরদৌস মিয়া, শাহ মোঃ শরীফ ভান্ডারী, আলহাজ্ব মোঃ মুরাদ খান, মুফতি মাকবুল হোসাইন, আব্দুল হাই ডাবলু, রফিকুল ইসলাম নেহার, নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী, কাউসার আহমেদ প্রমুখ।

সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবীর বলেন, পৌরসভার উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিতে পরিষদের সকলের আন্তরিকতার প্রয়োজন। নাগরিকদের সেবার মান বৃদ্ধিতে পৌরসভার সকল কর্মকর্তা/ কর্মচারী এবং পরিষদের সকলে সম্বনিতভাবে কাজ করতে হবে।প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares