Main Menu

পৌরসভার উন্নয়নে পৌর কর্তৃপক্ষকে একযোগে কাজ করতে হবে–পৌর মেয়র নায়ার কবীর

[Web-Dorado_Zoom]

mayor27716গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মাহবুবুল হুদা ভূইয়া সভাকক্ষে পৌরসভার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীরের সভাপতিত্বে ও পৌর সচিব মোঃ ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত মাসিক সভায় বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী মোঃ কাউসার আহমেদ, সহকারী প্রকৌশলী (পাণি) মোঃ আতাউর রহমান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর হালিমা আক্তার কাজল, সালমা বেগম, মাহমুদা রহমান, পৌর কাউন্সিলর মোঃ জামাল হোসেন, মোঃ আবুল বাশার, মোঃ খবির উদ্দিন, মিজানুর রহমান আনছারী, ওমর ফারুক জীবন, শাহ মোঃ শরিফ ভান্ডারী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুরাদ খান, মুফতি মোঃ মাকবুল হোসাইন, আব্দুল হাই ডাবলু, রফিকুল ইসলাম নেহার প্রমুখ।

সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবীর বলেন, পৌরসভার উন্নয়নে পৌর কর্তৃপক্ষকে একযোগে কাজ করতে হবে। পৌর নাগরিকদের সেবার মান বৃদ্ধি করতে সকলের ভূমিকা অত্যন্ত জরুরী। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে পরিচ্ছন্ন পৌরসভায় রূপান্তর করতে হলে সকল কর্মকর্তা কর্মচারীদের নিরলসভাবে কাজ করে যেতে হবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন। (প্রেস বিজ্ঞপ্তি)






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares