Main Menu

পরকীয়ার অভিযোগে এক নারীর মাথা ন্যাড়া করা হলো

[Web-Dorado_Zoom]

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ‘পরকীয়ায় জড়ানোর’ অভিযোগে এক নারীর মাথা ন্যাড়া করে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেলে রাশিদা বেগম (৩৫) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী ওই নারীর (৪৫) বাড়ি বরিশালে। তবে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে একজনের সঙ্গে বিয়ের পর সেখানে বসবাস করছেন তিনি। অবশ্য তার স্বামী মারা গেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, স্বামী মারা যাওয়ার পর সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের মেরাজুলের (৩৫) সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন ওই নারী। বিষয়টি মেরাজুলের স্ত্রী তানজিনা আক্তার জানতে পারেন এবং এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া হতো। গত ২২ জুলাই ওই নারীকে মোবাইল ফোনে তার বাবার বাড়ি আসতে বলেন তানজিনা আক্তার। পরে সেখানে গেলে তানজিনা ও তার বোন রাশিদাসহ আরও কয়েকজন মিলে ওই নারীকে মারধর করেন এবং ব্লেড দিয়ে মাথা ন্যাড়া করে দেন। এ সময় ঘটনাটি তারা ভিডিও করে রাখেন। বৃহস্পতিবার ফেসবুকে সেই ভিডিও ছেড়ে দেয়া হয়।

সরাইল থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, ঘটনাটি জানতে পেরে অভিযান শুরু করে পুলিশ। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তানজিনার বোন রাশেদা বেগমকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ বিষয়ে জড়িত আরো পুলিশি তৎপরতা চলছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares