Main Menu

নিরপেক্ষ সরকার ব্যতীত বিএনপি কোন নির্বাচনে যাবেনা- চেয়ারপারসনের উপদেষ্টা এ কে একরামুজ্জামান

[Web-Dorado_Zoom]

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ কে একরামুজ্জামান বলেছেন, নিরপেক্ষ সরকার ব্যতীত বিএনপি কোন নির্বাচনে যাবেনা। আন্দোলনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা, বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে। শনিবার দুপুরে সুখন ভবন চত্বরে নাসিরনগর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন এ সম্মেলনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন তা আরো বেগবান হবে। তিনি, বিএনপির লক্ষ লক্ষ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক মোঃ জিল্লুর রহমান।
নাসিরনগর উপজেলা বিএনপির আহবায়ক মোশারফ হোসেন ভূঁইয়া সভাপতিত্বে ও সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক সাঈদুল হক সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি, জহিরুল হক খোকন ও সিরাজুল ইসলাম।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares