নাসিরনগরে মাস ব্যাপী ভলিবল প্রশিক্ষনের উদ্বোধন
[Web-Dorado_Zoom]
মুরাদ মৃধা,নাসিরনগর হতে:: ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া অফিস আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় মাসব্যাপী ভলিবল প্রশিক্ষিণের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর আলম উপজেলার সদর ইউনিয়নের ফুলপুর খেলার মাঠে মাসব্যাপি এই প্রশিক্ষণের উদ্বোধন করেন। এসময় একতা যুব সংঘের প্রতিষ্ঠাতা প্রভাষক হারুনুর রশীদের সঞ্চালনায় জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী,ইউপি সদস্য খাইরুল ইসলাম,সাবেক ইউপি সদস্য মহিউদ্দিন চৌধুরী,নুরুল আলম,ফুলপুর একতা যুব সংঘের সভাপতি মোশারফ হোসেন টিটু,সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ,আশিকুর রহমান চৌধুরীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলার অনুর্ধ্ব-১৬ বাছাইকৃত ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবে। আগামী ২০ এপ্রিল ২০১৯ ভলিবল প্রশিক্ষণের সমাপ্তি হবে। বিকালে উক্ত মাঠে প্রশিক্ষণার্থীদের উৎসাহ দিতে কুমিল্লা জেলা ভলিবল দল ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ভলিবল দলের মধ্যে এক প্রীতি ভলিবল খেলা অনুষ্ঠিত হয়।
« কসবায় পিক আপ ভ্যানসহ ২২০কেজি গাঁজা জব্দ (Previous News)
(Next News) নবীনগরে জাতীয় শিক্ষা সাপ্তাহে বাবা-মেয়ের কৃতিত্ব »



















