Main Menu

নাসিরনগরে বিষ্ফোরক সহ দুই যুবক গ্রেপ্তার

[Web-Dorado_Zoom]

23এস.এম.বদিউল আশরাফ(মুরাদ মৃধা):: জেলার নাসিরনগরে বিষ্ফোরক দ্রব্যসহ দুই যুবক গ্রেপ্তার । গতকাল সন্ধ্যা ৭ টা নাসিরপুর গ্রামের রাজিব বিশ্বাসের বাড়িতে একদল যুবক দেশিয় অস্ত্র ও বিষ্ফোরক সহ প্রবেশ করে। লোহার নলের ভিতর বিস্ফোরক ভরে রাজিব বিশ্বাসের কাছে নিয়ে বিষ্ফোরন ঘটাতে বললে সে অস্বীকৃতি জানায়। পরে তাকে অস্ত্রের মুখে মৃত্যুর ভয় দেখিয়ে বিষ্ফোরণ ঘটাতে বাধ্য করে। রাজিবের হাতে থাকা হাতুড়ি দিয়ে লোহার নলে আঘাত করলে আকস্মিক ভাবে বিকট বিস্ফোরণের সাথে সাথে রিপন বিশ্বাসের হাতের ৪টি আঙ্গুল সহ শরীরের বিভিন্ন অংশ জ¦লসে যায়।

আটককৃত দুজন যুবক নাসিরনগর সদর ইউনিয়নের পশ্চিম পাড়ার বাসিন্দা। খায়ের উদ্দিন(২৫) মৃত মিনাল মিয়ার ছেলে এবং আলআমিন(২২) মো: আলী আহম্মদ এর ছেলে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া দুজন যুবক এলাকায় দাঙ্গাবাজ লাঠিয়াল প্রকৃতির লোক হিসাবে পরিচিত। তারা এলাকায় দাঙ্গা-হাঙ্গামা সহ ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে। তাদের ভয়ে কেউ মুখ খুলতে পারছেনা।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন গ্রামবাসীর অভিযোগ, আটককৃত খায়ের ও আল আমিন স্থানীয় প্রভাবশালী বিএনপির নেতার ছত্রছায়ায় সকল অপকর্ম করে আসছে। সন্ধ্যার পর নাসিরপুর রাস্তায় তাদের ভয়ে মানুষ রাস্তায় বের হতে পারেনা।

এ ব্যপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই. মোঃ ওহাব বলেন, বিষ্ফোরনের সাথে সাথে এলাকার সাধারণ জনগন দুই যুবক খায়ের ও আলআমিন কে ধরে গনধোলাই দিয়ে পুলিশে সপোর্দ করে। আটককৃত দুজন যুবক সহ অজ্ঞাত নামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে বিষ্ফোরক আইনে মামলা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares