Main Menu

নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

[Web-Dorado_Zoom]

20023_90892ডেস্ক ২৪:: নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্টে মোশারফ হোসেন (৩৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরো একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে চাতলপাড় বড় বাজারের পার্শ্ববর্তী জাহাঙ্গীর মিয়ার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোশাররফ হোসেন উপজেলার চাতলপাড় ইউনিয়নের বাঘাইয়া নয়াহাট্রির মৃত আকবর আলীর ছেলে। আহত মাসুদ মিয়া একই গ্রামের মৃত তোরাব আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, মোশারফ হোসেনসহ আরো কয়েক শ্রমিক বেশ কয়েকদিন ধরে চাতলপাড় বড় বাজারের পাশে জাহাঙ্গীর মিয়ার বাসায় ছাদের রড বাঁধার কাজ করছিলেন। সকালে রড কেটে উঠানোর সময় পাশে বিদ্যুতের তারে লেগে গেলে মোশাররফ বিদ্যুত্স্পৃষ্ট হন। আহত মাসুদ মিয়াকে বাজিতপুর উপজেলার ভাগলপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চাতলপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আবদুল আহাদ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares