Main Menu

আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাসিরনগরে কোন নিরাপরাধ ব্যক্তিকে হয়রানী করা হবে না:: জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান

[Web-Dorado_Zoom]

dcরোববার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেক মোঃ সামসুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল মোঃ শাহ আলী, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর, সিভিল সার্জন ডাঃ হাসিনা আক্তার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা বিএমএ’র সাবেক সভাপতি ও জেলা নাগরিক কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ মোহাম্মদ বজলুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আলহাজ্ব আজিজুল হক, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেসক্লাবের সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঞাসহ বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তাবৃন্দ।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, নাসিরনগরে কোন নিরাপরাধ ব্যক্তিকে হয়রানী করা হবে না। একটি চক্র এই ঘটনাটি ঘটিয়েছে। তারা আমাদের দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে এই কাজ করেছে। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। তিনি এ সময় আরো বলেন, জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares