নাসিরনগরে অঞ্জন কুমার দেবের গোয়াল ঘরে আগুন, চা বানাতে গিয়ে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু
[Web-Dorado_Zoom]

নাসিরনগর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেবের বাড়িতে আবারও আগুন দিয়েছে দুর্বত্তরা। বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন জানান, সন্ধ্যা ছয়টার দিকে কে বা কারা অঞ্জন কুমার দেবের গোয়াল ঘরে আগুন দেয়। তবে লাকরি ও ঘরের কিছু অংশ পুড়ে যাওয়া ছাড়া আর কোনা ক্ষতি হয়নি।
উল্লেখ, গত ৫ নভেম্বর অঞ্জন কুমারের বারান্দায় রাখা পাটখড়ির স্তুপে আগুন দিয়েছিল দুর্বত্তরা।
এদিকে, একই সময়ে নাসিরপুর পূর্ব পাড়ায় চা বানাতে গিয়ে কুপির আগুনে দগ্ধ হয়ে নিয়তী চক্রবর্তী নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি মৃত রাধা কৃষ্ণ চক্রবর্তীর স্ত্রী। তিনি সেখানে জরাজীর্ণ একটি ঘরে থাকতেন। থাকার ঘরেই তিনি রান্না করেতন।
« জাহাঙ্গীর আলম এর মৃত্যুতে জেলা বিএনপি গভীর শোক প্রকাশ (Previous News)
(Next News) সদর উপজেলা ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উদ্দীপনা পুরস্কার প্রদান করলেন মোকতাদির চৌধুরী এমপি »



















