Main Menu

নাসিরনগরের এক সফল স্বপ্নরাজ আতিকুর রহমান (আখিঁর) অভাবনীয় বিজয় ।

[Web-Dorado_Zoom]

akhiমোঃ আব্দুল হান্নান,নাসিরনগর (ব্রাক্ষণবাড়িয়া):: -২৩ এপ্রিল ২০১৬ সাল ।ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায়। হয়ে গেল এক অকল্পনীয় ইউনিয়ন পরিষদ নির্বাচন।উক্ত নির্বাচনে হরিপুর ইউনিয়নে দুরদর্শী এক স্বপ্নরাজ ছিনিয়ে আনলেন অভাবনীয় বিজয়।এই দুরদর্শী স্বপ্নরাজের নাম দেওয়ান আতিকুর রহমান (আখিঁ)।পেশায় একজন ব্যবসায়ী ।এলাকায় যার পরিচিতি একজন দানবীর ও সমাজ সেবক হিসেবে ।যার পিতার নাম মৃত দেওয়ান মশিউর রহমান।মাতা হাজী হেনা বেগম।তার বাবা ও উক্ত ইউনিয়ন থেকে নির্বাচনে অংশ গ্রহন করে সফল হতে পারেনিন ।ছোট বেলা থেকেই পিতার সেই স্বপ্নকে বুকে লালন করে নিজেকে মনোনিবেশ করেন মানব সেবায় ।নিজেকে বিলিয়ে দেন গরীব দুঃখী অসহায় মানুষের কল্যাণে।নিজের অর্থায়নে এলাকার বেশ কিছু উন্নয়ন মুলক কাজ করেন তিনি ।বেশ কিছু অসহায় রোগীগে চিকিৎসা দিয়েছেন নিজের অর্থে।এবারের নির্বাচনে হরিপুর ইউনিয়ন থেকে প্রার্থী হন তিনি ।

কিন্তু স্থানীয় সংসদ সদস্য ও দলীয় নেতাদের কাছ থেকে দলীয় মনোনয়ন পেয়ে যান অন্য একজন ।পরে কেন্দ্রীয় কমিটির যাচাই বাচাইয়ে বাদ পড়ে যান দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থী ।কেন্দ্র থেকে মনোনয়ন দেন স্বপ্নরাজ দেওয়ান আতিকুর রহমান (আখিঁ) কে।দলীয় মনোনয়ন পেয়ে কোমড় বেঁধে নেমে পড়েন নির্বাচনে ।এরই মাঝে আখির উপর শুরু হয়ে যায় নানা বাধা ,বিপত্তি ।শুরু হয় অনেক চড়াই, উৎড়াই।সৃিষ্ট হয় নান প্রতিবন্ধকতা ।

অবশেষে সব গুলোকে পায়ে তার সৎ সাহস আর অভাবনীয় ধৈর্য্য দিয়ে চিনিয়ে আনেন বিজয় ।উজ্জল করে দেন এলাকার সাধারণ মানুষ,আওয়ামীলীগের ইউনিয়ন,উপজেলা,জেলা ও কেন্দ্রীয় নেতাদের মুখ।তার বিজয়ের হাঁসিতে হেঁসে উঠেন ইউনিয়নের গরীব ,দুঃখী সর্বস্তরের জনতা দলীয় নেতাকর্মীরা।সফল এ স্বপ্ন নায়ককে নিয়ে এবার উপজেলাবাসী আগামী দিনের নতুন স্বপ্নের জাল বুনতে শুরু করতে শোনা গেছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares