Main Menu

নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে এক বৃদ্ধা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন

[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধিঃ  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা জাহানারা বেগম (৮০) নামের এক বৃদ্ধা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। জ্বর, শ্বাসকষ্ট ও কাশি নিয়ে ওই বৃদ্ধা আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসা নিতে আসেন। কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসকেরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
বৃদ্ধার বাড়ি নবীনগর  উপজেলার  ইব্রাহিমপুর গ্রামে। তার স্বামীর নাম মৃত ফুল মিয়া। নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএ ডা. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃদ্ধা করোনায় আক্রান্ত ছিলেন কি-না; তা আমরা এই মুহূর্তে বলতে পারবো না। তার সব কিছু নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। তিনি জানান, প্রশাসনের সহযোগিতায় বৃদ্ধাকে আজ বিকেলে সদরের খাজানগর কবরস্থানে দাফন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, দুইদিন আগে রায়হান নামের এক যুবক করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে মারা যায়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares