Main Menu

নবীনগর বীর  মুক্তিযোদ্ধা কাজল চন্দ্র রাই আর নেই। রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য অনুষ্টিত

[Web-Dorado_Zoom]
নবীনগর প্রতিনিধি :ব্রাহ্মণবাড়ীয়া নবীনগর উপজেলার শিবপুর গ্রামের  বীর মুক্তিযোদ্ধা কাজল  চন্দ্র রাই (৭৫) গতকাল শুক্রবার রাত ১১ টায় পরপারের পথেযাত্রা করেছেন।
আজ শনিবার সকালে রাষ্ট্রীয় মর্যাদা শেষে শিবপুর গ্রামের উত্তর নুয়াপাড়া মহা শ্মশানে তার শেষকৃত্য অনুষ্টিত হয়েছে। মৃত কালে তিনির স্ত্রী, ১ ছেলে  ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এসময় বীর মুক্তিযোদ্ধা কাজল চন্দ্র রায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পরলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।  রাষ্ট্রীয় মর্যাদা ও শেষকৃত্য অনুষ্ঠানে অত্র এলাকার সকল মুক্তিযোদ্ধা সহ সামাজিক , রাজনৈতিক   নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভির সমবেদনা জানিয়েছেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares