Main Menu

নবীনগর থানা পুলিশের তৎপরতায় নিখোঁজের ছয় দিন মাথায় মাহী উদ্ধার

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি ::নিখোঁজের ছয় দিন পর উদ্ধার হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে হারিয়ে যাওয়া স্কুলছাত্র আহসান হাবিব মাহি। আজ রোববার (৬ সেপ্টেম্বর) চট্টগ্রামের সদরঘাট এলাকার মালুম মসজিদ গলির মাদারবাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।

স্থানীয় কাপড় ব্যবসায়ী মানিকের কাছ থেকে মাহিকে গ্রহণ করে চ্যানেল 24 আঞ্চলিক সম্পাদক কামাল পারভেজ। মাহি চ্যানেল 24 এর বার্তা সম্পাদক কাইয়ুম তুহিনের সেজো ভাই আবুল কালামের বড় ছেলে। গত ১ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে নিজ গ্রাম কালঘড়া থেকে পাশের গ্রাম রসুল্লাবাদ বাজারে যায় সে। এরপর আর বাসায় ফেরেনি। এর পরই মাহিকে উদ্ধারে বেশ তৎপর হয় আইনশৃঙ্খলা বাহিনী।
নবীনগর থানার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন, ওসি প্রভাশ চন্দ্র ধর, ইন্সপেক্টর (তদন্ত)  রুহুল আমিন ও মামলার   তদন্ত কর্মকর্তা রুবেল ফরায়েজীর আন্তরিকতায় মাহিকে দ্রুত এবং অক্ষত অবস্থায় উদ্ধার করতে সম্ভব হয়।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares