Main Menu

নবীনগরে ৬৩৮ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ইউপি নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ১৩ টি ইউনিয়নে সর্বমোট ৬৩৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন গত মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত চেয়ারম্যান পদে ৮৮ জন, সংরক্ষিত আসনে ১২০ জন এবং সাধারণ সদস্য পদে ৪৩০ জন মনোনয়নপত্র জমা করেছেন।
নির্বাচনকে ঘিরে পুরো উপজেলাব্যাপী উৎসবের আমেজ বিরাজ করছে। উপজেলা নির্বাচন অফিসার আজগর আলী সবাইকে নির্বাচনের আচরণবিধি মেনে চলার আহব্বান জানিয়েছেন। তিনি আরো জানান, নির্বাচন কমিশনের তফসীল অনুযায়ী তৃতীয় ধাপে প্রার্থীদের যাচাও বাছাই হবে আজ ৪ নভেম্বর, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১১ নভেম্বর, প্রতীক বরাদ্দ হবে ১২ নভেম্বর এবং আগামী ২৮ নভেম্বর নবীনগরের ১৩ টি ইউনিয়নে একযোগে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares