Main Menu

নবীনগরে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মমিনুল হক সাঈদের মতবিনিময়

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর হরিসভা মন্দিরে (সাহা পাড়া) সোমবার শারদীয়া দুর্গোৎসব উপলক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন ব্রাহ্মনবাড়িয়া-৫ নবীনগর আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ঢাকা সিটি কর্পোরেশন (দঃ) ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও কেন্দ্রীয় যুবলীগনেতা আলহাজ্ব একেএম মমিনুল হক সাঈদ।

উপজেলা পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা ও মন্দিরের সভাপতি সুবীর রঞ্জন সাহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সাঈদ বলেন, মানবতার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল ধর্মের প্রতি সম্মান রেখে দেশের উন্নয়ন করে যাচ্ছেন। সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ও কুচক্রী মহলের কথায় কান না দিয়ে সজাগ থেকে নৌকা মার্কায় পুনরায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে।

তিনি ১১৪টি পুজা মন্ডপে ব্যক্তিগত ভাবে প্রত্যেক মন্ডপে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষনা দেন।

উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ-সাধারন সম্পাদক সাংবাদিক সঞ্জয় সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সেক্রেটারি এড.বিনয় চক্রবর্তী, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, সদস্য সাইফুর রহমান সোহেল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সমবায় সনির্বন্ধ বিষয়ক সহ-সম্পাদক শফিকুল ইসলাম, চেয়ারম্যান আনোয়ার পারভেজ হারুত, লুৎফর রহমান লাল মিয়া প্রমুখ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares